ঠাকুরবাড়ির ঐশ্বর্যে ফ্যাশনের জোয়ার

1.23K কোলকাতা 7 hours ago

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- কলকাতার বুকে আবারও এক অনন্য ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের সাক্ষী থাকল ফ্যাশন ও মডেলিং জগৎ। কবিগুরুর জন্মদিন উপলক্ষে তাকে স্মরণীয় করতে এমন একটি অনুষ্ঠানের উপস্থিত সাক্ষী থাকলো বেশ কিছু মডেল ও শিল্পীরা।কবি তার জীবনে প্রতি কবিতা,গল্প ও উপন্যাসের মধ্যে দিয়ে অনেক কিছুই তুলে ধরেছে এবং যা আজও বাঙালিদের কাছে প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতা কে বজায় রেখে তার দর্শনকে অনুপ্রাণিত করে অনুষ্ঠিত হয় এমন একটি অনন্য শুট। নবাগত ও অভিজ্ঞ মডেলদের একসঙ্গে নিয়ে এক ব্যতিক্রমী ঐতিহাসিক ধাঁচের ফটোশুট ও ফ্যাশন উপস্থাপনার আয়োজন করল টিনা পাত্রের উদ্যোগে পরিচালিত ‘টিনার গ্ল্যাম স্টুডিও’। এই অভিনব আয়োজন ইতিমধ্যেই মডেলিং মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানের মূল ভাবনা ছিল ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিক ফ্যাশনের বহুমাত্রিক উপস্থাপনা। বাঙালি কনের সাবেকিয়ানা থেকে শুরু করে রাজস্থানি রাজকীয় সাজ, খ্রিস্টান ব্রাইডাল লুক, হেলদি, ওয়েস্টার্ন এবং ইন্ডো-ওয়েস্টার্ন স্টাইল— প্রতিটি থিমকে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়। পোশাক পরিবেশনে বিদিশা বসুর সৃজনশীলতা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

পুরো অনুষ্ঠানের কর্ণধার ও প্রযোজক টিনা পাত্র জানান, নতুন প্রতিভাদের বড় মঞ্চে তুলে ধরার পাশাপাশি অভিজ্ঞ মডেলদের নতুন কনসেপ্টে উপস্থাপন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ঐতিহ্যবাহী আবহ, নান্দনিক সেট ডিজাইন এবং জমকালো আলোকসজ্জা গোটা অনুষ্ঠানকে এক রাজকীয় মাত্রা দেয়। উপস্থিত অতিথিদের মতে, এমন ব্যতিক্রমী থিমভিত্তিক শুট বর্তমান মডেলিং ইন্ডাস্ট্রিতে সত্যিই বিরল।

চিত্রগ্রাহক রাজ চক্রবর্তীর ক্যামেরায় প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। আলো, রং এবং আবেগের নিখুঁত ব্যবহারে তিনি প্রতিটি মডেলকে ভিন্ন মাত্রায় তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত চক্রবর্তী, যিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মডেলদের মধ্যে ছিলেন পাওলি পাল, দেবজানি সরকার, পৌলামী চক্রবর্তী, বিপাশা গাঙ্গুলি, রাখি সাহা, রিম্পা নাথ, শ্রাবনী ইন্দ্র, তৃষা কংশবনিক, সাহেলী পাত্র, স্নেহা দাস, সৌম্যশ্রী মজুমদার, অমরিকা মন্ডল, সঙ্গীতা বসাক, পুষ্পিতা লোধ, সৃজিতা সাহা, বর্ষা দে, দেবাঙ্গনা আইচ, ববিতা দেবনাথ, রুমকি রায়, অমৃতা দাস ও তমশ্রী চৌধুরী। তাঁদের প্রত্যেকের উপস্থাপনায় ফুটে ওঠে আত্মবিশ্বাস, গ্ল্যামার ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয়।

মডেলদের রূপসজ্জায় বিশেষ ভূমিকা পালন করেন পলি ঘোষ, শম্পা সামুই, বর্ণালি সাধুখান, অঙ্কিতা বসু, মৌসুমি রায়চৌধুরী, শ্রদ্ধা গুপ্তা, সুপর্বা দে বসাক, প্রীতিসা সাধুখাঁ বেরা, পাপিয়া মণ্ডল, সুশমা মজুমদার, শুভ্রা বিশ্বাস, আনিশা খাতুন, মুকেশ কুমার মণ্ডল, দীপিকা বিশ্বাস, সঞ্চিতা সাহা, জুনি গাঙ্গুলি, সপ্তক ঘোরাই ও লালী ঘরামী। তাঁদের সৃজনশীল প্রসাধন ও স্টাইলিং প্রতিটি চরিত্রকে আলাদা পরিচিতি দেয়। আয়োজকদের মতে, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি ফটোশুট নয়, বরং মডেলিং জগতের নতুন ও পুরনো শিল্পীদের একসঙ্গে নিয়ে সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের এক প্রচেষ্টা। ঐতিহ্য, গ্ল্যামার ও আধুনিকতার মিশেলে তৈরি এই ব্যতিক্রমী আয়োজন ভবিষ্যতেও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এক বিশেষ দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করছেন উপস্থিত দর্শক ও ফ্যাশনপ্রেমীরা।

Latest Update