সৃষ্টির তানে বোনা রঙিন স্বপ্ন

2.82K বিনোদন 3 hours ago

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- কলকাতার বিউটি ও ফ্যাশন জগতে আবারও নতুন মাত্রা যোগ করলেন প্রখ্যাত বহুমুখী মেকআপ আর্টিস্ট তনু সরকার। সম্প্রতি তিনি আয়োজন করেন এক অনন্য মেকআপ ও স্টাইলিং কর্মশালা, যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত মডেল ও মেকআপ শিল্পীরা একত্রিত হয়ে সৃজনশীলতার এক অসাধারণ মেলবন্ধন তৈরি করেন। এই আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয় বাঙালি ও খ্রিস্টান ব্রাইডাল লুকের ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ, পাশাপাশি উপস্থাপিত হয় নান্দনিক ও ট্রেন্ডি ওয়েস্টার্ন স্টাইল। রূপসজ্জা ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে এই কর্মশালা হয়ে ওঠে সৃজনশীলতার এক উজ্জ্বল মঞ্চ, যা উপস্থিত সকলের নজর কেড়ে নিয়েছে। মডেলদের মধ্যে ছিলেন রাগাশ্রী চক্রবর্তী, কিরণ সরাফ, তৃষা মণ্ডল, দেবজানি সরকার, ময়ূরাক্ষী দাস, বিপাশা গাঙ্গুলী, ইয়ালিনি দাস, সানিয়া খাতুন, দেবলীনা পাল, সম্প্রীতি পাহাড়ী, সৃজিতা সাহা, রাজন্যা দত্ত, স্নেহা সাহা, আমাইরা প্রসাদ, ভূমি যাদব, প্রিয়াঙ্কা মুখার্জি, পায়েল চক্রবর্তী, সুনীতা দাস, ববিতা দেবনাথ ও স্নেহা মজুমদার। প্রসাধনি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সুষ্মিতা দত্ত, রিমা কাহার, রুম্পি ঘোষ, শিল্পা কয়াল, জয়ন্তী দাস, তিতলি পেটো, পাপিয়া মণ্ডল, রাশ্মি তেওয়ারি, অনিতা দে, মেঘা সরদার, তনুশ্রী কোলে, প্রীতিকা চক্রবর্তী, লালি গারামী, তনুশ্রী বসাক, তনুশ্রী জানা, স্বপ্না দাস, পিঙ্কি পাল, তনুজা বেহেরা ও অনুশ্রী বসাক।

এই কর্মশালা শুধু একটি রূপসজ্জা প্রশিক্ষণ শিবিরেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছিল নতুন প্রতিভাদের তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। অংশগ্রহণকারীদের উদ্যম, সৃজনশীলতা এবং পারস্পরিক সহযোগিতা এই আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে। পুরো অনুষ্ঠানে চিত্রকার হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন রাজ চক্রবর্তী। তনু সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে কলকাতার বিউটি ও ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এমন অভিনব প্রচেষ্টা আগামী দিনে আরও বড় পরিসরে আয়োজন করা হবে এই প্রত্যাশাই রইল সকলের।

Latest Update