বঙ্গশ্রী সম্মান ২০২৫

2.43K বিনোদন 9 hours ago

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: ‘বং সিনেমাটিক’-এর উদ্যোগে আয়োজিত ‘বঙ্গশ্রী সম্মান ২০২৫’ অনুষ্ঠানটি কলকাতার মোহিত মৈত্র মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। সমাজের নবাগত থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মান প্রদানের লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানের এ বছর ছিল তৃতীয় বর্ষ।


প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক ড. পার্থ কর্মকার (সভাপতি, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ), সমাজসেবী মনোতোষ বেরা, মানবাধিকার কর্মী সিঞ্জন সরকার, লেখিকা ও বাচিক শিল্পী সুমিতা পয়রা, কলকাতা হাইকোর্টের মিডিয়েটর মোল্লা জসিমউদ্দিন এবং অভিনেতা-লেখক অজয় ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে ‘বেঙ্গলী বায়োস্কোপ প্রোডাকশন হাউস’-এর একটি মিউজিক ভিডিও অ্যালবামের শুভ উদ্বোধন করা হয়। এতে অভিনয় করেছেন পোভাকি ভট্টাচার্য ও রক্তিম মুখার্জী এবং পরিচালনায় ছিলেন বিশ্বরূপ সিনহা। পাশাপাশি ‘চিতল পেটি’ শীর্ষক একটি প্রকল্পের পোস্টারও প্রকাশ করা হয়। এর কাহিনী মধুমিতা দেবের এবং পরিচালনায় বিশ্বরূপ সিনহা। অভিনয়ে রয়েছেন অজয় ভট্টাচার্য, রিজু রায় ও সনৎ মুখুটি। এদিন মোট ২১ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘বঙ্গশ্রী সম্মান’-এ সম্মানিত করা হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রদীপ মিশ্র, বর্ণালী চক্রবর্তী, ড. অমৃতা ভট্টাচার্য, সম্পা দাস, সোমা দাস, ঝন্টু রায়, শিবানী কুন্ডু সাহা, সংগীতা বসু রায়, ভিশাল খান্না, আহেলী মুখার্জী, সুতপা বন্দ্যোপাধ্যায়, পায়েল মুখার্জী, শুভ্রা চ্যাটার্জী, বর্ণালী চৌধুরী, প্রীতম রায় প্রমুখ।

আয়োজক সংস্থার কর্ণধার বিশ্বরূপ সিনহা জানান, কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীকে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার নামে ‘রত্ন সম্মান’ প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘বং সিনেমাটিক’ -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বুলু গোস্বামী (অ্যাডমিনিস্ট্রেটর), প্রিয়াঙ্কা ভট্টাচার্য (অভিনেত্রী), দেবজিৎ ভট্টাচার্য (অ্যাডমিনিস্ট্রেশন) সহ সংস্থার অন্যান্য সদস্যরা।

Latest Update