রূপে তোমার স্বপ্নের আলপনা

390 লাইফস্টাইল 16 hours ago

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- আলো, ক্যামেরা আর রঙিন স্বপ্নে ভরা এক অনন্য আয়োজনেই উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। নতুন মুখের মডেলদের জন্য অনুষ্ঠিত হলো এক বিশেষ পোর্টফোলিও শুট, যেখানে তারা সেজে উঠেছিলেন খ্রিস্টান ও বাঙালি বধূর ঐতিহ্যবাহী সাজে, সঙ্গে ছিল সৃজনশীল রিসেপশন লুকের নান্দনিক উপস্থাপন। সৌন্দর্য, আত্মবিশ্বাস আর নতুন সম্ভাবনার মেলবন্ধনে জমে উঠেছিল এই ব্যতিক্রমী আয়োজন।

পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন বৃষ্টি বণিক ও মৃণাল দাস আর ক্যামেরার ফ্রেমে প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তোলেন ফটোগ্রাফার রাজ চক্রবর্তী। নারী দিবসের এই বিশেষ উদ্যোগ শুধু ফ্যাশন বা ফটোগ্রাফির মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং নতুন প্রতিভাদের সামনে এগিয়ে যাওয়ার সাহস এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণাও জুগিয়েছে। মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলিসা কুন্ডু, নুপুর খানজাদী, রুপা দে, চৈতালি মুখার্জী, তৃষা কংশবনিক, সম্পূর্ণ মুখার্জী, টিনা পাত্র, সুদেষ্ণা সরকার, প্রিয়া পাল,জিয়া মন্ডল, মনীষা মন্ডল ও বীণা মাজি।

প্রসাধনি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বিদিশা শম্পা দাস অধিকারী,দেবলিকা সাহা,মাম্পি সাহা ভট্টাচার্য, শিল্পা চৌধুরী,পলি ঘোষ, সম্পা সমুই, বর্ণালী সাধুখান,তনু বিশ্বাস, শিবানী গুপ্তা,সৃজা চক্রবর্তী,বিউটি খাতুন ও জয়ন্তী দাস । সব মিলিয়ে এই নারী দিবসের বিশেষ আয়োজন নতুন প্রতিভাদের জন্য হয়ে উঠেছিল আত্মপ্রকাশের এক অনন্য মঞ্চ। ফ্যাশন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের মেলবন্ধনে দিনটি হয়ে রইল স্মরণীয় এবং অনুপ্রেরণাময়।

Latest Update