Bong insider

বাঙালি বধূর ঐতিহ্য যাত্রা

4.95K কোলকাতা 6 days ago

ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:– বাংলা বিবাহ মানেই শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা বাঙালি কনের সাজ, রীতিনীতি ও আচার আজও বহন করে চলেছে আমাদের শিকড়ের গল্প। এই প্রতিবেদনে একটি বিশেষ কনসেপ্টুয়াল ফটোশুটের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বধূসজ্জা ও বিবাহসংস্কৃতির বৈচিত্র্য যেখানে অতীতের ঐতিহ্য ও আধুনিক ভাবনার এক সুন্দর সহাবস্থান দেখা যায়। অনুষ্ঠানেটি আয়োজক হিসেবে ছিলেন চিত্রকার রাজ চক্রবর্তী ও প্রখ্যাত মডেল টিনা পাত্র। এমন একটি অনুষ্ঠানে মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন টিনা পাত্র, মিনাশ্রী পোদ্বার, রিয়া সাহা,দিশানি রায়,সায়ন্তী মাইতি,সুস্মিতা রায়,মৌলিসা কুন্ডু, পায়েল মাঝি,সৃজিতা সাহা ও রাইমা আচার্য্য।

প্রসাধনি শিল্পিদের মধ্যে ছিলেন তানিয়া সাউ, অমৃতা চৌহান,অনুশ্রী বসাক,অর্পিতা পাল,রিতা দাস, তনুশ্রী মন্ডল নান,পম্পা দাস মন্ডল,পায়েল সাহা ও পায়েল হেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাশগুপ্ত। বাঙালিয়ানা ছাড়াও তাদের এখানে রাধা রূপে দেখা যায় দিশানি রায়-কে। এই কনসেপ্টুয়াল শুটের মূল লক্ষ্য ছিল বাংলার বিবাহসংস্কৃতি ও বধূসজ্জার বৈচিত্র্যকে সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে সংরক্ষণ, নথিভুক্ত করা এবং আধুনিক প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা, যাতে ঐতিহ্য ও সমসাময়িক ভাবনার মধ্যে এক সেতুবন্ধন গড়ে ওঠে।সব মিলিয়ে এই কনসেপ্টুয়াল ফটোশুট প্রমাণ করে, বাঙালি বিবাহ শুধু অতীতের স্মৃতি নয়—এটি আজও সমানভাবে জীবন্ত, রঙিন ও প্রাসঙ্গিক। ঐতিহ্যকে নতুন ভাষায় উপস্থাপনের এই প্রয়াস বাংলার সংস্কৃতিকে ভবিষ্যতের দিকে আরও গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে।

Latest Update