Bong insider

ফ্যাশন ও সিনেমার নববর্ষী মিলন

2.91K লাইফস্টাইল 1 week ago

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: বাঙালির জীবনে উৎসবের শেষ নেই, ১২ মাসে ১৩ পার্বণের আবহেই নতুন বছর ২০২৬ শুরু হয়েছে নতুন আশা ও স্বপ্ন নিয়ে। সেই নববর্ষকে স্মরণীয় করে তুলতে উদ্যোগী হলেন সোমা বুটিকের কর্ণধার সোমা দাস। তাঁর তত্ত্বাবধানে কলকাতার এক প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো নববর্ষের বিশেষ ক্যালেন্ডার। চলতি বছরের ক্যালেন্ডারের মূল বিষয়বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে বলিউড ও টলিউডের জনপ্রিয় কয়েকটি ছায়াছবির পোস্টার।

ক্যালেন্ডারে স্থান পেয়েছে মোট বারোটি ভিন্ন পোস্টার ব্যাডাস রবি কুমার, দিল ভিল প্যায়ার ভ্যায়ার, মম, ভুলভুলাইয়া, হিচকি, জামাই ৪২০, অতিথি তুম কব যাওগে, বেগম জান, ডন, দিল কেয়া কারে, সানি সংস্কারি কি তুলসী কুমারী ও ফ্যাশন। অভিনব এই ভাবনায় দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া পড়ে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত দাস গুপ্ত, সুরকার মোল্লার ঘোষ ও কবি মল্লিকা ঘোষ, জিৎ গণ, অনির্বাণ দত্ত মজুমদার,আরাধ্য এন্টারপ্রাইজ ও কোরিয়ান জুয়েলারির কর্ণধার পায়েল মুখার্জি, সুজাতা দাস সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। পাশাপাশি উপস্থিত ছিলেন শারদ সেরা মুখ ২০২৫-এর বিজেতা মল্লিকা মজুমদার এবং সোমা বুটিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুলোগনা বোস।

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ ছিল সৌরভ এন্টারটেনমেন্টের কর্ণধার সৌরভ টিটুর তত্ত্বাবধানে আয়োজিত র‍্যাম্প শো। সেখানে কল্যাণ ভাণ্ডারীর বিশেষ সংগ্রহ নিয়ে একটি মনোগ্রাহী রানওয়ে শো অনুষ্ঠিত হয়। একই মঞ্চে মা ও ছেলের যুগলবন্দিতে নতুন উদ্যোগ হিসেবে সুজল বুটিকের উদ্বোধন করেন সুজল রায় ও পিংকি রায় এবং তাঁদের নতুন কালেকশন দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। রানওয়ে শো-তে মডেল হিসেবে অংশগ্রহণ করেন অদ্রিজা রায়চৌধুরী, দেবস্মিতা দাস বৈরাগী, ময়ূরীকা সাধুকান, অনন্যা বিশ্বাস,স্নেহা সংকর ও বৈদি দত্ত, শম্পা দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন সপ্তমী ব্যানার্জী ও রোহিত সও। সব মিলিয়ে নববর্ষের এই আয়োজন শুধুমাত্র একটি ক্যালেন্ডার প্রকাশেই সীমাবদ্ধ থাকেনি, বরং ফ্যাশন, চলচ্চিত্র ও সৃজনশীলতার এক আন্তর্জাতিক মানের মিলনমেলায় রূপ নিয়েছিল। অভিনব পরিকল্পনা ও সুসংগঠিত উপস্থাপনায় অনুষ্ঠানটি দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছে। নতুন বছরে এমন উদ্যোগ ভবিষ্যতেও সোমা বুটিকের সৃজনশীল যাত্রাকে আরও বিস্তৃত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Latest Update