ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রতিফলন দেখা যায় তার ব্রাইডাল সাজে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রতিটি অঞ্চলের বিয়ের আচার, পোশাক, গয়না ও রঙের ব্যবহার আলাদা হলেও আবেগ একটাই। এই বিশেষ ব্রাইডাল শুটে তুলে ধরা হয়েছে ভারতের বিভিন্ন সংস্কৃতির রূপ, যেখানে রাজস্থানের রাজকীয় লেহেঙ্গা, বাঙালির লাল-সাদা শাড়ি, দক্ষিণের ঐতিহ্যবাহী কাঁথা সিল্ক বা পাঞ্জাবের উজ্জ্বল সাজ—সব মিলিয়ে এক বহুরঙা ভারতীয় ক্যানভাস।

প্রীতি রায় দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল এমন একটি কর্মশালা। এই অনুষ্ঠানে চিত্রকার হিসেবে দেখা গেছে সুমন ধারা ও পোশাক সর্বহ করেছেন বিদিশা বসু। মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রেয়া সাঁফুই, সর্বানী দে,সৃজা মন্ডল,প্রদীপ্তা মজুমদার,দেবলীনা পাল, রুমা পট্টানায়ক,মহুয়া ঘোষ, সুশ্রিতা মজুমদার ও দেবর্পিতা গাইন। প্রসাধনি শিল্পীদের মধ্যে ছিলেন রুমি দাস, অনন্যা গাইন, সোমা দাস, বিশালজিৎ সমাদ্দার ও সঞ্চিতা সরদার। এই কর্মশালার মাধ্যমে ব্রাইডাল ফ্যাশনের নান্দনিক দিকের পাশাপাশি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুনভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। মডেল ও প্রসাধনি শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি হয়ে উঠেছে সফল ও স্মরণীয়। এমন উদ্যোগ ভবিষ্যতে ফ্যাশন ও ঐতিহ্যের মেলবন্ধনকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



