ছকভাঙা জাদুতে ব্রাইডাল বিস্ময়

1.32K লাইফস্টাইল 18 hours ago

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: ফ্যাশন ও ব্রাইডাল জগতের এক অনন্য আয়োজন সম্প্রতি নজর কেড়েছে শহরে। ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মডেল তথা ‘বধূঘর’-এর কর্ণধার রেশমি সিং এবং খ্যাতনামা ফটোগ্রাফার অর্পিতা ব্যানার্জী –র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী হাই-কনসেপ্ট ব্রাইডাল শুট। বাংলা, তামিল ও মুসলিম কনের ঐতিহ্যকে এক মঞ্চে এনে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই আয়োজনে। প্রতিটি ফ্রেমে ছিল সৃজনশীলতার ছোঁয়া ও এক রহস্যময় জাদুর আবহ, যা প্রচলিত ধারার বাইরে গিয়ে কনের রূপকে নতুনভাবে ব্যাখ্যা করেছে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এই ছক-ভাঙা শুট ইতিমধ্যেই ফ্যাশন মহলে সাড়া ফেলেছে। মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন রিম্পা নাথ, সুস্মিতা রায়,ঋত্বিকা রায়,কিরণ সরাফ , মেধা দত্ত, পাওলি পাল ও প্রীতি সিং। প্রসাধনি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন সানিয়া খাতুন, মনিকা রাই, স্বাতী ব্যানার্জী,সাহিলি সাহা ও সন্ধ্যা হালদার। পোশাক প্রদান করেন মহানন্দা মাঝি।

এক বিশেষ কনসেপ্ট শুটে ঋত্বিকা রায় কে দেখা গেল এক ভৌতিক আবহে। হাতে জ্বলন্ত মোমবাতি, বহুদিন পর সে ফিরে আসে তার পুরনো বাড়িতে। চারদিকে নীরবতা, হাওয়ার শব্দ আর পেছনে রহস্যময় সুর বাজতে থাকে। মোমের কাঁপা আলোয় ধীরে ধীরে ভেসে ওঠে স্মৃতি আর অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত। যেন অতীতের ছায়া তাকে ঘিরে নতুন এক রহস্যের গল্প বুনে চলে। এই সৃজনশীল আয়োজন প্রমাণ করল, ব্রাইডাল ফ্যাশনেও ভাবনা, গল্প ও শিল্পের অসীম সম্ভাবনা রয়েছে।

Latest Update