মুকুটে মেলে স্বপ্নের ছোঁয়া

1.95K বিনোদন 7 hours ago

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- শহরে আয়োজিত হল এক বর্ণাঢ্য সৌন্দর্য ও ব্যক্তিত্বের আসর “মিসেস ও মিস ইন্ডিয়া ২০২৬”, যা উপস্থাপনা করেছে শিবায়না ক্রিয়েশনস। প্রায় ৪০ জন প্রতিযোগীকে নিয়ে তিনটি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কমল দাস, যার দক্ষ ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও প্রতিভার অনন্য মেলবন্ধন প্রদর্শন করেন। বিচারকদের বিচক্ষণ মূল্যায়নে প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সেরা প্রতিযোগীরা, যারা নিজেদের যোগ্যতা দিয়ে এই সম্মান অর্জন করেছেন।

এই অনুষ্ঠানের বিচারকের ভূমিকা পালন করেন মাধবীলতা মিত্র, ফাল্গুনী ভট্টাচার্য,ও শুভমিতা পাল। মিস বিভাগে প্রথম স্থান অধিকার করেন অন্বেষা খান। দ্বিতীয় স্থানে পায় স্রীজা গাঙ্গুলি এবং তৃতীয় স্থানে স্বেতা সেন। মিসেস বিভাগে প্রথম স্থান অর্জন করেন মৌমিতা ঘোষ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে ডাঃ পিয়াসী সিংহ রায়, তৃতীয় স্থানে ডাঃ অমৃতা ভট্টাচার্য। এছাড়াও চতুর্থ ও পঞ্চম স্থানে অধিকার করেন অরুণিমা পাল ঘোষ এবং সাথী রায়। মিসেস ক্লাসিক বিভাগে প্রথম স্থান অধিকার করেন ডালিয়া ঘোষ। দ্বিতীয় স্থানে অন্তরা রায়, তৃতীয় স্থানে সৃঙ্খা সাহা। চতুর্থ ও পঞ্চম স্থানে অধিকার করেন রুমা চক্রবর্তী এবং সুপর্ণা মদক। সমগ্র অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং অংশগ্রহণকারীদের আত্মপ্রকাশের এক অনন্য মঞ্চ, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছে।”

Latest Update