স্বপ্নরঙে নীরব সৌন্দর্য

2.55K বিনোদন 7 hours ago

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- যেন রবীন্দ্রনাথের অনুভব আর শরৎচন্দ্রের জীবনের সহজ-গভীর কথামালার মিলন সেই সুরেই এক নতুন রূপকল্পের মঞ্চায়ন। টিনার গ্ল্যাম স্টুডিওর উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক আড়ম্বরপূর্ণ ফ্যাশন ইভেন্ট, যেখানে নতুন ড্রেস কালেকশনের উদ্বোধন করা হয়। স্টুডিওর কর্ণধার মিস টিনা পাত্রার পরিচালনায় প্রায় ২২ জন মডেল ও ১৪ জন প্রসাধনি শিল্পি অংশগ্রহণ করেন এই শো-তে। আধুনিক ফ্যাশন ইন্ডাস্ট্রির চাহিদাকে সামনে রেখে বিশেষভাবে তুলে ধরা হয় ক্যারিশম্যাটিক ওয়েস্টার্ন ড্রেস এবং আসন্ন বিয়ের মরশুমকে কেন্দ্র করে এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন।

পুরো শুটটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে প্রখ্যাত ফটোগ্রাফার রাজ চক্রবর্তীর অসাধারণ ফটোগ্রাফির ছোঁয়ায়। নতুন ট্রেন্ড, স্টাইল এবং গ্ল্যামারের মেলবন্ধনে এই ইভেন্ট ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে। মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন নয়না ব্যানার্জী, রিয়া রায়, রাইমা আচার্য্য, সৌম্যশ্রী মজুমদার, রিয়া সাহা, রানি সা, নিধি চক্রবর্তী, আম্রিকা মন্ডল, সম্পূর্ণা সরদার, অমৃতা দাস, সুপ্রিয়া শর্মা, শ্রেয়া মিত্র, সুস্মিতা রায়, অতনু কুন্ডু, রিম্পা নাথ, ঋত্বিকা সন্ত্রা, বৃষ্টি বণিক, দেবলীনা পাল, প্রিয়াঙ্কা বাইন ও সঞ্জনা অধিকারী। প্রসাধনি শিল্পিদের মধ্যে উপস্থিত ছিলেন পলি ঘোষ, বর্ণালি সাধুখান, শম্পা সামুই, শ্রীপর্ণা সাহা চক্রবর্তী, শিল্পা চৌধুরি, অঞ্জলি ঠাকুর, শ্রদ্ধা গুপ্তা, প্রিয়া মন্ডল, তিয়াশা সংকী, সোমা ঘোষ,সাইফা খাতুন, তনু বিশ্বাস, অনিমা খাতুন ও সোমেলী সিংহ রায়। এ শুধু ফ্যাশন শো নয় এ যেন রঙ, স্বপ্ন আর আত্মবিশ্বাসের এক চলমান ক্যানভাস। রবীন্দ্রনাথের ভাষায়, “সৌন্দর্য যে কোথায় থাকে, সে তো চোখে দেখার নয়” এই আয়োজন সেই অদেখাকেই দৃশ্যমান করল।

Latest Update