ডিভিসি মোড়ে নতুন টেক ডেস্টিনেশন বর্ধমানে উপস্থিতি আরও জোরদার করল Reliance Digital

1.41K জেলার খবর 7 hours ago

বর্ধমান, ১৫ মার্চ ২০২৬: দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স রিটেলার Reliance Digital পশ্চিমবঙ্গে তাদের বিস্তার আরও মজবুত করল বর্ধমানের ডিভিসি মোড়ে নতুন স্টোর উদ্বোধনের মাধ্যমে। শহরের GT রোড সংলগ্ন পুলিশ লাইনের কাছে, কানাইনাটশাল উত্তর এলাকার প্যারাসমণি অ্যাপার্টমেন্টে (পিন–৭১৩১০৩) অবস্থিত এই স্টোরটি স্থানীয় বাসিন্দাদের জন্য এক আধুনিক প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠতে চলেছে।

নতুন এই স্টোরে গ্রাহকরা পাবেন আধুনিক প্রযুক্তির বিস্তৃত সম্ভার, আকর্ষণীয় অফার এবং বিশেষজ্ঞদের পরামর্শসহ উন্নত শপিং অভিজ্ঞতা। স্মার্ট টিভি, স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, হোম থিয়েটার, ডিজিটাল ক্যামেরা এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ সবকিছুই এক ছাদের নিচে পাওয়া যাবে।

ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এখানে থাকছে ‘Expert Tech Squad’, যারা পণ্য নির্বাচনে সহায়তা করবেন। পাশাপাশি ‘resQ’ সার্ভিসের মাধ্যমে ইনস্টলেশন ও বিক্রয়োত্তর পরিষেবাও দেওয়া হবে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

স্টোর উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রাখা হয়েছে একাধিক সীমিত সময়ের আকর্ষণীয় অফার। এর মধ্যে রয়েছে:

  • যেকোনো টিভি কিনলে মাত্র ₹১,২০০-এ BPL সাউন্ডবার
  • ৬৫” বা ৭৫” টিভির সঙ্গে ফ্রি এয়ার কন্ডিশনার
  • সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর শুরু ₹৩৯,৯৯০ থেকে
  • BPL 32” টিভির সঙ্গে ফ্রি সাউন্ডবার
  • ওয়াশিং মেশিনে ₹৫,০০০ পর্যন্ত উপহার ও ২০% ক্যাশব্যাক

এছাড়াও ‘Chill Fest’ অফারে মাত্র ₹১ ডাউন পেমেন্টে AC, একটি EMI সম্পূর্ণ ফ্রি এবং ₹২১,০০০ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা রয়েছে।

দ্রুত ডেলিভারি ও ইনস্টলেশন পরিষেবার ফলে গ্রাহকরা অল্প সময়ের মধ্যেই নতুন ইলেকট্রনিক্স ব্যবহার শুরু করতে পারবেন। বর্তমানে Reliance Digital-এ ৫০০-রও বেশি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ২,০০০-এরও বেশি পণ্য উপলব্ধ, যা গ্রাহকদের প্রতিযোগিতামূলক দামে আধুনিক প্রযুক্তির সুবিধা দিচ্ছে।

‘Personalising Technology’ দর্শনকে সামনে রেখে সংস্থাটি প্রতিটি পরিবারের কাছে প্রযুক্তিকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষজ্ঞদের পরামর্শ, সহজ EMI এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার সঙ্গে মানানসই সঠিক পণ্য বেছে নিতে সাহায্য করছে এই ব্র্যান্ড।

উল্লেখ্য, সারা দেশে ৮০০-রও বেশি শহরে বিস্তৃত Reliance Digital বর্তমানে ৬১০টিরও বেশি বড় ফরম্যাটের স্টোর এবং ১৮০০-রও বেশি My Jio স্টোর পরিচালনা করছে।

Latest Update